• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান

বন্যা দুর্গত জনগণের পাশে জামায়াতে ইসলামী

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নিলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার ডিমলা উপজেলার ১০ নং ছাতনাই কলোনি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোকার চর এলাকায় তিস্তা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হঠাৎ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেকের ঘরবাড়ি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় মানুষজন।
এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা দ্রুত বাঁধ নির্মাণে নেমে পড়েন। ভাঙনরোধে বাঁধ নির্মাণ কার্যক্রমে সহযোগিতা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ইতোমধ্যে খাড়া পাড়া ও খোকার চর এলাকায় স্থানীয়দের সঙ্গে নিয়ে ভাঙনরোধে কাজ চলছে।
স্থানীয়রা জানান, দুর্যোগকালে রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের এ উদ্যোগে ভাঙনকবলিত মানুষ আশার আলো দেখতে শুরু করেছে।
এ সময় ১০ নং ছাতনাই কলোনি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ফারুক হোসেন পাটোয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা ফজলুর রহমান, যুব জামায়াতের সভাপতি মোঃ আতিকুর রহমান (আতিক), শিবির নেতা মোঃ ইমরান তাহিরসহ জামায়াত ও শিবিরের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত থেকে নিরলসভাবে কাজ করেন।
সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সকলকে আহ্বান জানিয়ে বলেন, এ দুর্যোগে মানবিক দায়িত্ব থেকে সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়ানোই এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd