বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনার বটিয়াঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর বাসস্ট্যান্ড মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বটিয়াঘাটা থানা পুলিশের একটি টিম তল্লাশি চালিয়ে দিলীপ সরকার (৫৫) নামে একজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। তিনি উপজেলার ১নং জলমা ইউনিয়নের তেতুঁলতলা গ্রামের মৃত অমূল্য সরকারের ছেলে।
পুলিশ জানায়, আটক দিলীপ সরকারের দেহ তল্লাশিতে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।