• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক মহতী ওয়াজ ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ১১৩ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং জাংগালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে জাংগালিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক মহতী ওয়াজ ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান আলোচক

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—
হযরত মাওলানা অধ্যাপক আখতারুজ্জামান রতন সাহেব,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,
সেক্রেটারি, বাংলাদেশ মসজিদ মিশন কিশোরগঞ্জ জেলা শাখা
এবং সহকারী অধ্যাপক, আর এস আইডিয়াল কলেজ।

তিনি তাঁর হৃদয়স্পর্শী ও প্রাঞ্জল বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর আদর্শ জীবন, তাঁর মহৎ চরিত্র, মানবতার দিকনির্দেশনা ও বিশ্বজগতের প্রতি তাঁর অফুরন্ত দয়া-করুণা বিস্তারিতভাবে তুলে ধরেন।

তিনি উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে নবীজীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে তা বাস্তবায়নের জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথি

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—

মাওলানা আব্দুর জব্বার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা।

মাওলানা মোঃ নাজমুল হক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া পৌর শাখা।

অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ

এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন—

জনাব হাবিবুর রহমান (তারা), সভাপতি, ১নং জাংগালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।

জনাব জাহাঙ্গীর আলম, শিক্ষানবিশ আইনজীবী, জজকোর্ট ঢাকা।

জনাব আবুল খায়ের মোহাম্মদ রুহুল্লাহ, সভাপতি, উলামা পরিষদ, ১নং জাংগালিয়া ইউনিয়ন।

জনাব ইমরান হোসাইন মেরাজ, সেক্রেটারি, ১নং জাংগালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।

এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ, মুরুব্বী ও অসংখ্য
মুসল্লিবৃন্দ মাহফিলে অংশগ্রহণ করেন।

আলোচনার মূল প্রতিপাদ্য

বক্তাগণ তাঁদের আলোচনায় নবী করিম (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন—

ইসলামের শিক্ষাকে আত্মস্থ করে আমাদের ব্যক্তিগত চরিত্র গঠন করতে হবে।
পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে নবীজীর আদর্শকে অনুসরণ করতে হবে।
জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য।

তথ্য ও ছবি:
মোঃআল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd