• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৬ বোতল এসকাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে মাননীয় পুলিশ সুপার, নীলফামারীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নতিব চাপড়া সরদারপাড়া এলাকা থেকে মোছাঃ সোনালী বেগম ওরফে সোনাই (৩৫) নামের এক নারীকে আটক করা হয়।
এ সময় নারী পুলিশের সহায়তায় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৬ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যগুলো জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত সোনালী বেগম দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিয়মিতভাবে এসকাফ কফ সিরাপ ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮, জিআর নং-১৬৭/২০২৬। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd