• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের বিশ্বনাথে জহুরা উসমান খান মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কবিতা: মনুষ্যত্ব নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৬ বোতল এসকাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার কবিতা: কুকীর্তি তোমার ভয়াবহ সংকটের মুখোমুখি উখিয়া-টেকনাফের হোস্ট কমিউনিটি চিত্রশিল্পী মিলন বিশ্বাসের শিল্পী হয়ে ওঠার গল্প ও খুলনার প্রতি প্রেম নিয়ে মাছরাঙা টিভির “রাঙা সকাল” অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জগন্নাথপুরে ‘গ্লোবাল ইংলিশ ইনস্টিটিউট’ এর জমকালো উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল-এর কবিতা মা বিকল্প রাজনীতির কথা ভেবেছিলেন ডা. বি. চৌধুরী: ওবায়দুর রহমান মৃধা প্রতিশ্রুতির ফাঁদে ঘর ছাড়া পরিবার”অনিশ্চয়তায় মা-মেয়ের জীবন

চিত্রশিল্পী মিলন বিশ্বাসের শিল্পী হয়ে ওঠার গল্প ও খুলনার প্রতি প্রেম নিয়ে মাছরাঙা টিভির “রাঙা সকাল” অনুষ্ঠান দেখার আমন্ত্রণ

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
প্রিয় খুলনাবাসী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, খুলনা আর্ট একাডেমির পরিচালক হিসেবে ২০০৩ সাল থেকে শিল্পচর্চা নিয়ে দীর্ঘ সময় ধরে আমি কাজ ও আন্দোলন করে আসছি। এই দীর্ঘ পথচলায় আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে শিল্পচর্চার সাহস ও শক্তি যুগিয়েছে। আপনাদের আন্তরিক সমর্থনের কারণেই আমি আজও শিল্পের পথে অবিচল থাকতে পেরেছি। এজন্য আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ। আজ আমার জীবনের শিল্পচর্চার ইতিহাস ও শিল্পী হয়ে ওঠার গল্প খুলনাবাসীর কাছে তুলে ধরতে পারলে আমার জীবন সার্থক হবে। তাই আপনাদের সকলের কাছে দু’হাত তুলে আশীর্বাদ প্রত্যাশা করছি। আমি শিল্পচর্চার মাধ্যমে আমার প্রিয় শিক্ষার্থীদের শিল্পচেতনায় বড় করে তুলতে চাই এবং খুলনার সামাজিক ও মানবিক কাজের সঙ্গে থেকে সমাজকে আরও সুন্দর করার স্বপ্ন দেখি।পিতা-মাতার আশীর্বাদ এবং প্রিয় শিল্পগুরুদের স্নেহ ও দিকনির্দেশনায় শিল্পসাধনার পথে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, তারই এক বিনম্র প্রকাশ নিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে মাছরাঙা টেলিভিশনের রিসার্চ টিম তাদের চাহিদা অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় জনপ্রিয় অনুষ্ঠান “রাঙা সকাল”-এর অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন।অনুষ্ঠানটিতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাঁর শিল্পী হয়ে ওঠার অভিজ্ঞতা, শিল্পজীবনের গল্প এবং খুলনার প্রতি গভীর ভালোবাসার নানা অনুভূতি তুলে ধরেছেন। এটি তাঁর জীবনের এক গৌরবময় মুহূর্ত।খুলনাবাসীসহ বাংলাদেশের সকল মানুষকে অনুষ্ঠানটি দেখার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। সেই সঙ্গে তিনি বলেন, তাঁর শৈশব থেকে বেড়ে ওঠার গল্প প্রকাশ করার এই সুযোগ করে দেওয়ার জন্য মাছরাঙা টিভির পুরো পরিবারের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছেন।অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ৮ই মে, রোজ শুক্রবার, সকাল ৭ থেকে ৮টা পর্যন্ত, মাছরাঙা টেলিভিশনে। সকলকে অনুষ্ঠানটি দেখার জন্য আন্তরিক আমন্ত্রণ রইল।আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই তাঁর পথচলার সবচেয়ে বড় প্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd