• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন

নরসুন্দা নদীতে কচুরিপানার মরন ফাঁদে সহোদর দুই ভাই, ফায়ার সার্ভিস এর ডুবুরি দলের অভিযানে জীবিত উদ্ধার

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীতে জমে থাকা কচুরিপানা আবারও প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গুরুদয়াল সরকারি কলেজের পাশে এক শ্বাসরুদ্ধকর ঘটনা ঘটেছে। ছোট ভাইকে বাঁচাতে নেমে বড় ভাই নিজেও নদীর পানির নিচে আটকা পড়েন।

উদ্ধার হওয়া দুই সহোদর হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার বাসিন্দা সাকিব (২৫) ও শাকিল (৩০)। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.আব্দুল্লাহ খালিদ জানান,খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। নদীতে প্রচুর কচুরিপানা ও আবর্জনার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়লেও ডুবুরি দলের ৩০ মিনিটের চেষ্টায় দুই ভাইকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ছোট ভাই সাকিব আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে বড় ভাই শাকিল ও নদীতে নেমে পড়েন। কিন্তু নদীর অতিরিক্ত কচুরিপানার কারণে তারা পানির নিচে আটকা পড়েন।

স্টেশন অফিসার সতর্ক করে বলেন,নরসুন্দার ময়লা ও কচুরিপানার পরিমাণ এত পরিমাণ বেশি যে উদ্ধার অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হয়েছে। দ্রুত নদীকে পরিচ্ছন্ন না করলে বড় ধরনের দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে।

শহরের প্রাণ নরসুন্দা নদী বহুদিন ধরেই মৃতপ্রায় অবস্থায় রয়েছে। ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট হওয়া নদী পুনরুদ্ধারে বহুবার উদ্যোগ নেয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। স্থানীয়রা বলছেন, এ ঘটনার পরই বোঝা যাচ্ছে, অবিলম্বে নদী খনন ও স্থায়ী পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়া না হলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd