• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়

তাহিরপুরে এফআইভিডিবির উত্তম অনুশীলন বিনিময় সভা

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামে জলবায়ু সংবেদনশীল মডেল গ্রামে উত্তম অনুশীলন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর নয়াহাটি গ্রামে এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন মোবিলাইজার মোঃ ফয়সল আহমদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ শামিম আহমদ।

উত্তম অনুশীলন বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এফআইভিডিবি ‘র কার্যক্রমগুলো প্রশংসিত।
উপস্থিত সদস্যদের বলেন, ক্ষুদ্র পরিসরে হলেও প্রতিটি বাড়িতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য শাক-সবজি চাষ করা প্রয়োজন এবং পুরুষের পাশাপাশি নারীদের আয়বর্ধনমূলক কাজে অংশগ্রহণে উৎসাহ দেন। পরিশেষে, তিনি উত্তম অনুশীলন পদ্ধতি গুলো পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা ফয়ছল আহমদে, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: হারুন অর রশীদ, মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার ইয়াকুব আলী, ইউনিয়ন মোবিলাইজার নাজমা বেগম, মোহম্মদ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd