• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন

জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হোসেনপুরে র‍্যালি

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ আল আমিন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার ৬টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৌরসভার কুড়িঘাট এলাকায় এসে জড়ো হতে থাকে। পরে বেলা ১২টায় উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলঅম মবিনের নেতৃত্বে বিশাল র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এসে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে সমাবেশের শুভ সুচনা করা হয়। হোসেনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কারা নির্যাতিত নেতা শিল্পপতি জহিরুল ইসলাম মবিন স্বাগত বক্তব্যে বলেন দীর্ঘ ২৩ বছর পর হোসেনপুর উপজেলা সকল ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সম্পূর্ণ নিরপেক্ষতায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধিতিতে কমিটি গঠন যা হোসেনপুরের ইতিহাসে বিরল। তারই ধারাবাহিকতায় নেতাকর্মীরা ভোটের অধিকার ফিরে পাওয়ায় তিনি গণতান্ত্রিক প্রকৃয়ায় ভোটের মাধ্যমে হোসেনপুর উপজেলা বিএনপির কমিটি গঠনের জন্য দলের হাইকমান্ডের প্রতি দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মঞ্জুরুল হক জুয়েল, হাজী ফরিদ উদ্দিন, সেলিম মাহবুব সবুজ, এ আই খান শিবলু, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, জিনারী ইউপি সাবেক চেয়ারম্যান আঃ কুদ্দুছ, শাহেদল ইউপি সভাপতি আবু বাক্কার ছিদ্দিক, জিনারী সভাপতি বাহার উদ্দিন বাহার, সিদলা সভাপতি শফিকুল ইসলাম, আড়াইবাড়ীয়া আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন পুমদীর কাঞ্চন মিয়াসহ যুবদল, সেচ্ছাসবেকদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মৎসদল ও উলামাদলের নেতাকর্মবৃন্দ বক্তব্য রাখেন ও
সভায় বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সময় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী পুলিশি হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। আজকের প্রচণ্ড রোদ উপেক্ষা করে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে, হোসেনপুরের মানুষ বিএনপিকে আন্তরিকভাবে ভালোবাসেন।
বক্তব্য আরো বলেন, আগামীতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেয়ার অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারী মাসের ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd