• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর ও মাটি পরিবহনের রাস্তা অপসারণ মাদ্রাসার সুপারের অবহেলায় শিক্ষার্থীর ১০ বছরের স্বপ্ন ধূলিসাৎ: পরীক্ষা দেওয়া হলো না ছামিয়ার গুণী চিত্রশিল্পীদের স্মরণে ২১এপ্রিল বিশেষ দিন হিসেবে ১১তম বছর পালন করে খুলনা আর্ট একাডেমি ডিমলায় ভুট্টা খেত থেকে পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার এলাকায় চাঞ্চল্য নীলফামারীতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ: ডিমলায় চালু ফুয়েল কার্ড, ৬ হাজারের বেশি উপকারভোগী জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে হিফযুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত

জগন্নাথপুরে মাওলানা শরীফ উদ্দিন জিয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৬৭ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জে জগন্নাথপুর পৌর পয়েন্টে চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের খাগাউড়া মহিষাকোনা মাদানিয়া আমিনীয়া মাদরাসার মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়া (৪৫) এর উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে শুক্রবার (২০ জুন) বা’দ জুমা এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর কাসিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়ত সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ, জমিয়ত নেতা মাওলানা সৈয়দ সালিম কাসিমী, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাহমান জুয়েল, সালাম, নির্যাতিত আলেম মাওলানা শরীফ উদ্দিন জিয়া, রানিগঞ্জ জমিয়তের সহ সভাপতি মাওলানা মুজাহিদ খাঁন, জগন্নাথপুর আছাবুন্নেছা জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল খান, উপজেলা জমিয়ত প্রচার সম্পাদক মাওলানা মাহিদুল ইসলাম, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ, সেক্রেটারি মাওলানা ইবরাহীম খলীল, যুবনেতা মাওলানা নুমান আহমদ, ইয়াকুব আহমদ, ছাত্রনেতা ফরিদ উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর কাসিমী বিশিষ্ট আলেম ও মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়ার উপর হামলার নিন্দা জানান। তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিশাল মানববন্ধনে জগন্নাথপুর উপজেলার আলেম সমাজ ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

মুহতামিম শরীফ উদ্দিন জিয়ার উপর বর্বর অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য বক্তাগণ প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রকাশ থাকে যে, গত বুধবার মাওলানা শরীফ উদ্দিন জিয়াকে মাগরিবের নামাজ থেকে তুলে নিয়ে হাত বেঁধে নির্যাতন করা হয়। নির্মম ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় আলেম সমাজ ও জনসাধারণ মর্মাহত হয়েছেন এবং ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd