• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন

গোয়াইনঘাটে চোরাচালানবাহী নৌকা ধরতে গিয়ে নদীতে ডুবে এক বিজিবি সদস্য নিখোঁজ

Reporter Name / ৩৩৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

সাদিকুর রহমান, সিলেট:

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীর সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম নামক স্থানে অধ্য ৯ আগষ্ট শনিবার বিকাল আনুমানিক ৪ ঘঠিকার সময় ভারতীয় (সুপারী) পন্যবাহী একটি নৌকার ধাক্কায় মাসুম বিল্ল্যাহ(৩৫) নামে এক সিপাহী নিখোঁজ রয়েছেন।তিনি সোনারহাট ক্যাম্পের একজন সিপাহী। সরেজমিন গিয়ে জানা যায় শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ী এর মধ্যবর্তী নামক স্থানে নৌকা যোগে দুইজন বিজিবি সদস্য অপর ভারতীয় পন্যবাহী নৌকা থামাতে গিয়ে পন্যবাহী নৌকার ধাক্কায় পানিতে উভয় নৌকা ডুবে গেলে নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনভাবে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্ল্যাহ। সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও থাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি এখনও বিজিবি সদস্য কে পাওয়া যায় নি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী রতন কুমার অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কে জানিয়েছি, তারা কিছু সময়ের মধ্যে পৌছাবে।

৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভারতীয় চোরাচালানবাহী নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।

রাত ৭ টা পর্যন্ত স্থানীয় ভাবে উদ্ধার তৎপরতা চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd