• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান

কালিয়াকৈরের আতংক, পিচ্চি আকাশ গ্রেফতার

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) থেকে 

 

গাজীপুরের কালিয়াকৈরের মৃত মুচি জসিম এর পরে আতংক কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ ।
পিচ্চি আকাশ আলোচিত ১২ মামলার আসামি। র‍্যাবের বিশেষ অভিযানে বাসাইল উপজেলা থেকে কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ (২৭) ও সহযোগী সৌরভ (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছে থাকা একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্য রাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে র‍্যাব ১ ও র‍্যাব ১৪ এর যৌথ দল।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানাধীন উলুসারা গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পিচ্চি আকাশসহ ১০ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‍্যাবের একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে সবশেষে গতকাল রাতে র‍্যাব ১৪ এর সহযোগিতায় টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আকাশ ও তার সহযোগী সৌরভকে গ্রেফতার করা হয়। র‍্যাব আরও জানায়, গ্রেফতার পিচ্চি আকাশের নামে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ ১২ টি মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আলোচিত কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশকে গ্রেফতারের পর র‍্যাব তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd