• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: গণধোলাইয়ের শিকার শিক্ষক হাসপাতালে জগন্নাথপুরের সন্তান রুহুল কিস্ত চৌধুরী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত খুলনা রেলওয়ে কলোনীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক অভিমানের জেরে আত্মহত্যার আশঙ্কা পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বাগেরহাটের কৃতি সন্তান হাসিবুর রহমান রবি কবিতাঃ কাঁঠাল কবিতাঃ ভালোবাসি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ এর রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে শফিকুল ইসলাম রাহী সংবর্ধিত নিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত

পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

ব্যুরো প্রদান খুলনা:

খুলনার পাইকগাছা উপজেলায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার নতুন বাজার প্রধান সড়কে গদাইপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
গদাইপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস.এম. মোখলেছুর রহমান কাজলের সভাপতিত্বে এবং শেখ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বিএনপি নেতা পার্থ সারথি সরকার, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নূরালী মোড়ল, কাজী শুভসহ গদাইপুর ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি কাজী কাকলী আক্তার, সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুনসহ জরিনা বেগম, রত্না, বৈশাখী ইসলাম, রোকেয়া, উর্মী, তামান্না, পিয়ারী, সালমা, মর্জিনা, আছিয়া, জেসমিন ও সোমা।
কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল গদাইপুর মোড় থেকে বের হয়ে নতুন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বিশেষ করে নারী নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, অনলাইন জুয়া ও মাদক বর্তমান সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ড যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা অবিলম্বে এসব বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সমাজকে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়।
এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd