• শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ ভালোবাসি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ এর রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে শফিকুল ইসলাম রাহী সংবর্ধিত নিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত তিস্তার ফুলে ওঠা পানি ডিমলায় ডুবে গেছে শত শত হেক্টর ফসল, দিশেহারা কৃষক ধর্মপাশায় অতিবৃষ্টিতে ধানে পচন, চাষির স্বপ্নভঙ্গ খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শেখ আব্দুল হালিম চাঁদকে ফুলেল শুভেচ্ছা গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন জান্নাতুল ফেরদাউস সিংগাইরে দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে আসহাবে বদর প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৬-২৮ সেকশনের কাউন্সিল সম্পন্ন

নিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের ২মে পাকবাহিনীর গুলিতে উপজেলার ভাবিচা গ্রামের চারজন ব্যক্তি শহীদ হন। গণহত্যা দিবস উপলক্ষে শনিবার (২ মে) সকালে গ্রামবাসীর উদ্যােগে
বিভিন্ন আয়োজনে এ দিবস পালন করা হয়।
সকালে শুরুতেই গ্রামের মন্দির প্রাঙ্গণে
চারজন শহীদদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সবশেষে স্মরণ সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক কিরেন্দ্রনাথ মন্ডল, শিক্ষক সবুজ সরকার, কালিপদ সরকার, দ্বীপ বৈরাগী, আরতী রানী, বিজয়া মন্ডল, ভারতী রানী, শেফালী সাহা, বেবি রানী প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২মে আনুমানিক দুপুর তিনটার দিকে পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ভাবিচা গ্রামের চারজন নিরীহ মানুষকে হত্যা করে ও বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। পাকবাহিনীর গুলিতে শহীদ হন কমলা সুন্দরী, ভগিরথ মন্ডল, জগদীশ মহন্ত ও বিমল মহন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd