• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন এসএসসি ২০২৬ সামনে, ডিমলায় বিদ্যুৎ সংকটে দিশেহারা শিক্ষার্থীরা

বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান,বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিমিয় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার শামীমা বেগম। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুকক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রোহেল উদ্দিন, সংগঠক কামাল হোসেন। বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফুর রহমান। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আরশ আলী, ইব্রাহিম আহমদ, জামাল উদ্দিন, মহিলা মেম্বার মিনারা বেগম, শরুফা বেগম, এলাকার মুরব্বী রুপ মিয়া, সংগঠক জয়নাল মিয়া, মোঃ সফিক প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদেরকে ব্যক্তি স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। আর এতে আপনাদের (স্থানীয় জনপ্রতিনিধি)’সহ সর্বমহলের মানুষের সার্বিক সহযোগীতা ও দোয়া আমার একান্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd