• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ  অস্তিত্বের স্বাধীনতা

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কলমেঃ সাবিনা ইয়াসমিন 

 

 

আমি তো কারো অধীন নই –

তবে কেন ?

এ অবাধ্য মন কাঁদে অকারণ!

কেনই বা হৃদয় কম্পিত!

অকারণে সারাক্ষণ? 

 

হে মহান রব!  

নশ্বর এই পৃথিবীতে, আমিও একমুঠো 

সম্মানের অধিকার চাই। 

চাই না কোনো অনুকম্পা, 

চাইনা কারো করুণার ছায়া।

আমি তো কেবলই  নিজের সত্তায়,

নিজেরই অধিকারে বাঁচতে চাই।

আমি চাই, নিজের সম্মানটুকুই হোক 

আমার শ্রেষ্ঠ অলংকার। 

আমার একাকী এ পথে হোক, 

তোমার দয়ায় পথ চলা –

আমার নিজের হাতেই হোক, 

আমার নিজের গল্প বলা। 

 

হে মহাময়!  

আমার এই হৃদয়খানি তুমি 

কঠিন করে দাও- পাথর সমান, 

যেনো কারো আঘাত তো দূরের কথা, 

আকাশ ভেঙে পড়লেও 

আমার হৃদয় না ভাঙ্গে।। 

আমার এ হৃদয় যেন থাকে সদা – 

তোমারই তরে – একনিষ্ঠ ভাবে। 

 

হে পরম করুণাময় !  

তুমি যদি সহায় হও,

তবে কার সাধ্য,আমায় বাঁধে?

কারো অধীনতা নয়, আমিতো –

নিজেরই দাসে পরিনত হতে চাই না –

বরং, তোমার দেওয়া এই অসীম আকাশে, 

আমি আমার আত্বমর্যাদার  নিশান উড়াতে চাই।

যেখানে দাসত্বের শিকল নেই, 

নেই কারো মর্জির অপেক্ষা;

সেখানেই যেন হয়

আমার অস্তিত্বের শেষ পরীক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd