• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

সিলেটের বিশ্বনাথে মাদক’সহ ৪ নারী-পুরুষ আটক

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

দুই দিনের পৃথক অভিযানে সিলেটের বিশ্বনাথে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ মাদক ব্যবসায়ী। মাদক’সহ তাদেরকে আটকের পর থানায় পুলিশ বাদী হয়ে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে’ দুটি পৃথক মামলা দায়ের করেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজার এলাকা থেকে ৪৮ পিস ইয়াবা’সহ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া গ্রামের ফিরোজ মিয়ার পুত্র রুমন মিয়া (২৪) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সুষুধ গোপের পুত্র শ্রীকান্ত গোপ (৩২)’কে আটক করে থানা পুলিশ। তাদেরকে আটকের পর থানার এএসআই ফুল মিয়া বাদী হয়ে আটককৃতদের (রুমন-শ্রীকান্ত)’কে অভিযুক্ত করে থানায় দায়ের করা মামলা নং ১৩ (তাং ১৮.০৪.২৬ইং)। এরপর ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এরপূর্বে গত বুধবার উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রাম থেকে ‘৯০ পিস ইয়াবা ও ৩শত গ্রাম গাঁজা’সহ নয়া সৎপুর গ্রামের মতিন মিয়ার স্ত্রী শিপা বেগম (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৪৫) আটক করে থানা পুলিশ। এরমধ্যে আটককৃত শিফা বেগমের কাছ থেকে ৫০পিস ইয়াবা এবং ছালেহা বেগমের কাছ থেকে ৪০পিস ইয়াবা ও প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকে আটকের পর থানার এসআই অনিক বড়ুয়া বাদী হয়ে আটককৃতদের (শিফা-ছালেহা)’কে অভিযুক্ত করে থানায় দায়ের করা মামলা নং ১১ (তাং ১৬.০৪.২৬ইং)। এরপর ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। মাদক’সহ ৪ নারী-পুরুষ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পৃথক অভিযানে মাদক’সহ আটকের পর তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd