• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ আশা

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মনিরুল ইসলাম খান

দেখবো আকাশ কেমন রঙে সাজে,
শুনবো বাতাস কোন সে ঢঙে বাজেঁ।

দেখবো দিগন্ত কোথায় গিয়ে ঠেকে,
থাকবো চেয়ে আমি নদীর বাঁকে।

দেখবো মানুষ কেমন করে হাসে,
শুনবো পাখি কেমন করে ডাকে।

দেখবো ধান কিভাবে ঢেউ খেলে,
থাকবো চেয়ে যেথা সূর্য নামে।

নদীর ওই কলকল ধ্বনিতে জুড়াবে আমার প্রাণ,
শীতল হবে আমার দেহ করে নদীতে স্লান।

সূর্য যখন হবে লাল পশ্চিম আকাশে,
স্তব্ধ হৃদয় দূলবে আমার মন মৃদু বাতাসে।

বৃষ্টির ওই ঝাপটা যখন লাগবে মোর গায়ে,
দুহাত এগিয়ে মেঠু পথে গিয়ে কাঁদা লাগাবো মোর পায়ে।

থাকবো না মা বন্ধী আমি শুধু এই ঘরে,
যেতে দাও আমাকে তুমি ওই প্রকৃতির তরে।

আসবো আবার ডাকলে আমি তুমার কুলে,
পায়ে পরি মা একটু সময় থেকো আমায় ভুলে।

লেখক:
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, কিশোরগঞ্জ, বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd