• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন

ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলন জরিমানা ও পাথর সহ যন্ত্রপাতি জব্দ

Reporter Name / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা (নিলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায়
উপজেলায় (৩০ সেপ্টেম্বর মঙ্গলবার)  প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ, ক্রয়-বিক্রয় এবং পাথর ভাঙার মেশিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে দুই জন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত ধারায় দোষী সাব্যস্ত করে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে আনুমানিক ৮,০০০ (আট হাজার) সিএফটি পাথর এবং ৪ (চার) টি পাথর ভাঙার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত পাথর ও যন্ত্রপাতি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি), ডিমলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। অভিযানে সহায়তা করে ডিমলা থানা পুলিশের একটি চৌকস ও দক্ষ টিম।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে নদী বা পাহাড়ি অঞ্চল থেকে পাথর উত্তোলন ও ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছে, অন্যদিকে সরকারের রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। এসব কারণেই উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ইমরানুজ্জামান বলেন, ডিমলায় অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরণের কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd