• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বিশ্বনাথে দৌলতপুর ইউ/পির জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমান সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে স্বদেশে আসলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সেলিম নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ‘প্রতিদিনের জগন্নাথপুর’ পরিবারের অভিনন্দন

তাহিরপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রশাসক ড. মোঃ ইলিয়াস মিয়া

Reporter Name / ২০১ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সর্বস্তরের জনতা ও সচেতন যুব সমাজের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাদাঘাট বাজারের মেইন রোডে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম (সার্বিক) তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, বাদাঘাট জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাখার উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান।

এছাড়াও জয়নাল আবদীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ রোকন উদ্দিন, বাদাঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, তাহিরপুর উপজেলা সিআরবি সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস মিয়া বলেন মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। এটি শুধু একজন মানুষ নয়, পুরো পরিবার ও জাতিকেও বিপদগ্রস্ত করে তোলে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসন সবাইকে একসাথে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি মাদক নির্মূলে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে যুব সমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার শপথ নেন এবং উপস্থিত জনতাকে সচেতনতা বৃদ্ধির কাজে অংশগ্রহণের অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd