• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন

তাড়াইলে ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য সহ দুইজন কে আটকের পর জেল ও জরিমানা করেছে

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

কি‌শোরগ‌ঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ভ্রাম‌্যমান আদালত মাদকসহ দুইজ‌নকে আটকের পর জেল ও জ‌রিমানা ক‌রে‌ছে। আটককৃতরা হ‌লো কিশোরগঞ্জের তাড়াইল উপ‌জেলার মো.আব্দুল কাইয়ুম (৪০) ও জহিরুল ইসলাম রাব্বি (৩২)।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাড়াইলের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিসান আলী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল কাইয়ুম’কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জহিরুল ইসলাম রাব্বিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কে ৫০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

দণ্ডিত দুইজনের মধ্যে মো. আব্দুল কাইয়ুম তাড়াইল উপজেলার কোলিগাতি গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে এবং জহিরুল ইসলাম রাব্বি উপজেলার মজলিশপুর গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাড়াইল উপজেলার কোলিগাতি গ্রামে আব্দুল কাইয়ুমের বাড়িতে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় মো. আব্দুল কাইয়ুম ও জহিরুল ইসলাম রাব্বিকে আটক করা হয়। এ সময় কাইয়ুমের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও রাব্বির কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে এস,আই মো. ওবায়দুল্লাহ খান প্রসিকিউশন দায়ের করলে মোবাইল কোর্ট আইনে আব্দুল কাইয়ুমকে তিন মাসের ও জহিরুল ইসলাম রাব্বিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কে পাঁচশ’ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিসান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd