• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২৬ এর উদ্বোধন করলেন ডাঃ ইকবাল হোসাইন লোহাগাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন

নীলফামারীর ডিমলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name / ২৬১ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে সমবেত হন।

পরে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে দিতে অংশ নেন। পুরো উপজেলা শহর জুড়ে তখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‌্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন।

বক্তব্যে তিনি বলেন, “ডোমার-ডিমলার উন্নয়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে। দল ও জনগণের স্বার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই এখন বিএনপির মূল লক্ষ্য। এই সংগ্রামে প্রতিটি নেতাকর্মীকে ত্যাগ স্বীকার করে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখতে হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সেলিম ফারুক, জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা সদস্য অধ্যাপক আলহাজ্ব মোঃ রইছুল আলম চৌধুরী, জেলা সদস্য অধ্যাপিকা মোছঃ সেতরা সুলতানা, অধ্যক্ষ মনোয়ার হোসেন, মোঃ গোলাম রব্বানী প্রধানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির জন্ম হয়েছে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে গণআকাঙ্ক্ষা থেকে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নতুন করে শপথ নিতে হবে যে, দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলনকে আরও বেগবান করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ সেলিম ফারুক। তিনি বলেন, “বিএনপি জনগণের দল। এই দলকে দমন করা যায় না। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অঙ্গীকার থেকেই নেতাকর্মীরা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এতে দেশের কল্যাণ, দলের সুসংহত ঐক্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd