• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন সিংগাইরে মোবাইল কোর্টে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর সিংগাইরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে হঠাৎ পরিদর্শনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শেষ চিঠি- কলমেঃ রোজিনা খাতুন

নবীগঞ্জে দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানের বিরুদ্ধে জালিয়াতি মামলা

Reporter Name / ৫৮৯ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ:

উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ইজাজুর রহমানের বিরুদ্ধে আদালতে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি ভুয়া ওয়ারিশান নামা তৈরি করে অসংখ্য নিরীহ মানুষকে জমি ও সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। বর্তমানে এই ইজাজুর রহমানের বিরুদ্ধে জালিয়াতি (১ম পাতার পর) চেয়ারম্যান পলাতক রয়েছেন। চেয়ারম্যান ইজাজুর রহমান

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং পানিউমদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি টানা ছয়বার আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে জনপ্রতিনিধি হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে ইজাজুর রহমান গড়ে তোলেন একটি নিজস্ব বাহিনী। তাদের মাধ্যমে এলাকায় দখল, ভীতি প্রদর্শন, সরকারি প্রকল্পে দুর্নীতি এবং সাধারণ মানুষের জমি দখল করে নেওয়ার মতো নানা অপকর্ম চালান তিনি। অনেক পরিবার তার বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফেঁসে যান এবং বছরের পর বছর ধরে আদালতের বারান্দায় ঘুরতে বাধ্য হন। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে গাছ কাটাসহ অবৈধ বালু উত্তোলন, পাহাড় দখল করে চাঁদাবাজির অভিযোগও রয়েছে ইজাজুর রহমানের বিরুদ্ধে। ভুয়া ওয়ারিশান নামার মাধ্যমে সাধারণ মানুষের সম্পত্তি আত্মসাৎ করে বহু পরিবারকে নিঃস্ব করেছেন তিনি। একাধিক ভুক্তভোগী জানান, ইজাজুর রহমানের প্রভাবের কারণে এতদিন মুখ খুলতে পারেননি। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হওয়ায় স্থানীয় প্রশাসন থেকেও তিনি দীর্ঘদিন ধরেই সুবিধা পেয়ে আসছিলেন। এখন তার বিরুদ্ধে মামলা হওয়ায় সাধারণ মানুষ কিছুটা সাহস পেতে শুরু করেছেন। বর্তমানে ইজাজুর রহমান পলাতক থাকলেও এলাকাবাসীর দাবি, তাকে দ্রুত আইনের আওতায় এনে তার সমস্ত অপকর্মের বিচার করতে হবে। ভুক্তভোগীদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং মিথ্যা মামলার শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। নবীগঞ্জবাসীর প্রত্যাশা ইজাজুর রহমানের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকায় সুশাসন ফিরিয়ে আনা হোক। এ ছাড়া ও অভিযোগ আছে সালিশের নাম করে দুবাই প্রবাসী মহসিন আহমেদের ও তিন লক্ষ দশ হাজার টাকা আত্মসাৎ করেছেন এই ইজাজুর রহমান সহ তাঁর গংরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd