• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যু অনিবার্য, শ্বাশত জগন্নাথপুর পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগে বিশেষ অভিযান নীলফামারীতে ফুয়েল কার্ড চালু কেউ খুশি, কেউ বিপাকে সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ নীরবতার দেয়াল জগন্নাথপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় কবিতা: দুই বছরের নিরীক্ষাযাত্রা হৃদয়ের আঙিনায় শাশ্বত এক যুগলবন্দী কবিতাঃ মরমী মন

সিলেটের বিশ্বনাথে ভূরকি-ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী-ইশবপুর গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে গাইড বই বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে প্রবাসীদের অর্থায়নে প্রায় দেড় লক্ষ টাকার গাইড বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মোনাজাত করেন ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বড় হুজুর সুলতান হুফফাজ আলহাজ্ব হাফিজ আব্দুস শহীদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী ওমর আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠক ফয়ছল আহমদ। অর্থদাতারা হলেন- যুক্তরাজ্য প্রবাসী দিলওয়ার হুসাইন, ফ্রান্স প্রবাসী কামাল হোসাইন, ইরশাদ হোসাইন, যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমদ, ইতালী প্রবাসী জাকারিয়া রহমান সবুজ, নুমান আহমদ, কানাডা প্রবাসী গোলাম হোসেন, সৌদি আরব প্রবাসী আব্দুল করিম বাবুল, আব্দুল বাছিত, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলী আহমদ, শহিদুল ইসলাম ইশকার, এখলাছুর রহমান। সমাজসেবক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠক আব্দুল্লাহ আল-মামুনের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি রায়, ইশবপুর হাজী ছফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার আলী, পল্লী মঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ, হামজাপুর কোরআন কোর্স ও ইবতেদায়ী মাদ্রাসার মুহতামিম ক্বারী আশিকুর রহমান। সংগঠক সেবুল আহমদ, মিজানুর রহমান, রাহেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় অনুষ্ঠিত গাইড বই বিতরণ অনুষ্ঠানে এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd