• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যু অনিবার্য, শ্বাশত জগন্নাথপুর পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগে বিশেষ অভিযান নীলফামারীতে ফুয়েল কার্ড চালু কেউ খুশি, কেউ বিপাকে সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ নীরবতার দেয়াল জগন্নাথপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় কবিতা: দুই বছরের নিরীক্ষাযাত্রা হৃদয়ের আঙিনায় শাশ্বত এক যুগলবন্দী কবিতাঃ মরমী মন

জগন্নাথপুরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সম্মানীত সাংবাদিকবৃন্দ/গণমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইসলাম উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন।
এতে গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক ফোরামের হুমায়ুন কবির ফরিদী, রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের মহিলা সম্পাদক কলি বেগম, সাংবাদিক আলী হোসেন খান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সদস্য তৈয়বুর রহমান, শাহ ফুজায়েল আহমদ, সাংবাদিক ফোরামের মুকিম উদ্দিন, আল আমিন, ইকবাল হোসেন, মইন উদ্দিন, জুবায়ের আহমদ প্রমূখ। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সদস্য বাবুল দাস, নিকেশ বৈদ্য, সাংবাদিক ফোরামের রাসেল আহমদ, নাইম আহমদসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ইসলাম উদ্দিন সুন্দর জগন্নাথপুর উপজেলা গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd