কলমেঃ ঝুমা আক্তার
কথা বলার তৃষ্ণাতে কি শুধু আমার দাহ,
ভাই, তোর মনেও জাগে না কি নীরবতার চাহ?
আমার গলা শুকিয়ে আসে অগণিত কথায়,
তুই কেন চুপ থাকিস শুধু নিজেরই ভাবনায়?
ছোটবেলার সেই দিনগুলো মনে পড়ে যায়,
হাসি-আড্ডা গল্পগুলো কোথায় হারিয়ে যায়?
আমি যখন ডাক দিই তোকে নীরব সন্ধ্যায়,
তুই কি শুনিস, নাকি হারাস নিজেরই ছায়ায়?
আমার হৃদয়ের ভেতর জমে কত যে কথা,
তোর বুকেও কি লুকিয়ে থাকে তেমন ব্যথা?
একসাথে পথ চলেছি কত সুখ-দুঃখ পেরিয়ে,
আজ কেন দূরে সরে যাস নীরবতা খোঁজে?
বল না ভাই, খুলে বল মন, ভাঙ এই নীরব দেয়াল,
আবার হোক আগের মতো গল্প-হাসির খেয়াল।
আমার মতো তৃষ্ণাতে কি তোরও মন কাঁদে?
নাকি সব চাপা পড়ে আছে নিঃশব্দ অবসাদে?