• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাজিতপুরে বিশ টাকার বিরোধে বিপ্লব হত্যা: হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে নওগাঁয় চার হত্যাকান্ড, গ্রামবাসী মিলে করলেন কবর জিয়ারত শত বছরে অসহায় হামেদা, দ্বারে দ্বারে ঘুরেই চলছে জীবন সংগ্রাম সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই গংদের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু! আহত-১ নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যু অনিবার্য, শ্বাশত জগন্নাথপুর পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগে বিশেষ অভিযান নীলফামারীতে ফুয়েল কার্ড চালু কেউ খুশি, কেউ বিপাকে সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিংগাইরে প্রবাস ফেরৎ রেমিটেন্স যোদ্ধা এক নারীর লাশ উদ্ধার, গলার চেইন নিখোঁজ

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে প্রবাস ফেরৎ রেমিটেন্স যোদ্ধা রেহেনা (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত-রেহানা কিটিংচর গ্রামের মৃত.হানিফের মেয়ে ও পার্শ্ববর্তী ধল্লা ইউনিয়নের ধল্লা এলাকার মো.কামাল হোসেনের স্ত্রী। সে এক সন্তানের জননী ছিল।
পারিবারিক সূত্রে জানাযায়, রেহেনা ৫ বছর আগে কাজের সুবাদে গৃহকর্মী হিসেবে জর্ডান অবস্থান করেন। গত ১ বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে স্বামীর সাথে বনিবনা না থাকায় তার নানা বাড়িতে অবস্থান করে আসছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে প্রকৃতির ডাকে বাহিরে বের হলে আর ঘরে ফিরেনি। সকালে প্রতিবেশি রেজিয়া বেগম নামের এক মহিলা প্রথম তার মৃতদেহ দেখতে পায়। এসময় তার গলায় থাকা চেইন পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয় জনগন ঘটনাটি সিংগাইর থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক লাশ মর্গে প্রেরন করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd