• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান জগন্নাথপুরে নদীতে পানি বেড়েই চলেছে, দ্রুত বোরো ধান কর্তনের তাগিদ কবিতাঃ নিয়ামতপুরের কালো রাত গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম নিউজিল্যান্ড সিরিজে টি-২০ দলে চমক, প্রথমবার ডাক পেলেন সৈয়দপুরের সাকলাইন বাগেরহাটে সরকারি খাস জমি অবমুক্ত, মাদ্রাসার কাজে ব্যবহারের অনুমতি পৌরসভা নির্বাচনে সরগরম মাঠ জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের ব্যাপক গণসংযোগ মোরেলগঞ্জে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ সিলেটের বিশ্বনাথের হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয় উদ্বোধন

সময়ের দর্পণ ও আমাদের বাংলাদেশ

Reporter Name / ১৫৬ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

পলাশ মন্ডল আকাশ

উন্নয়নের পসরা ছিল, ছিল মেট্রো রেলের হাসি,
ঝকঝকে সব রাস্তার ধারে সুখ খুঁজেছে দেশবাসী।
কিন্তু দম্ভের আড়ালে যখন হারিয়েছে অধিকার,
এমপি-মন্ত্রী সব যেন ছিল স্বর্গের অবতার!
অহংকারে পাশে ঘেঁষা দায়, চলত না কোনো কথা
কাদের মিয়ার বুলি ছিল, বাড়ত মনের ব্যথা।
উচ্চস্বরে হুঙ্কার ছিল— “খেলা হবে খেলা!”
সেই খেলাতে হারলো সাধারণ, জমলো ভয়ের মেলা।

অহংকারের সেই দেয়াল ভাঙল ছাত্র-জনা,
জুলাই মাসের রক্তে এলো মুক্ত নতুন কণা।
সেই উত্তাল ঝোড়ো দিনে ঝরল কত প্রাণ,
ছাত্র-জনার লাশের পাশে পুলিশেরও রক্তদান।
দায়িত্বের ঐ কঠিন চাপে প্রাণ হারালো যারা,
মায়ের বুক খালি করে ওপারে গেল তারা।
বিভেদ ভুলে সবার রক্তে ভিজল দেশের মাটি,
কান্না সবার এক সমান—দুখের খবরটি খাঁটি।

আঠারো মাস ইউনূস সাহেব দিলেন শান্তি-সুর,
বাজারের ঐ আগুন তবে হলো না তো দূর।
অবশেষে ছাব্বিশেতে ফিরল ব্যালট-বক্স,
তারেক রহমানের জয়ে আজ সব চতুর যেন ফক্স!
ধানের শীষে ভোট দিলো হিন্দু-মুসলিম ভাই,
হিংসা বিভেদ ভুলে মোরা একটি দেশ চাই।
কিন্তু কেন ভোটের পরে কান্নার ঐ রোল?
সংখ্যালঘুর রক্তে কেন বাজছে ব্যথার ঢোল?

কারা তারা আজ নাম ভাঙিয়ে চালায় নিপিড়ন?
নবনির্বাচিত এমপি সাহেব—শোনেন নিবেদন:
ভোট দিয়েছে সব মানুষ, সবাই দেশের প্রাণ,
বিভেদ ভুলে রক্ষা করুন সবারই সম্মান।
পিশাচ-শকুন দূরে সরুক, মানুষ আসুক ফিরে,
সবাই মিলে সাহায্য হোক সরকারকে ঘিরে।
দল বড় নয়, দেশ বড় হোক—এই আমাদের আশা,
মানুষ যেন পায় খুঁজে তার আপন ভালোবাসা।

লেখক:
পলাশ মন্ডল আকাশ
শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা।
মোবাইল: ০১৭৬০৬৩৪০৩৫
ইমেল: palashakash35@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd