• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আজ ঐতিহাসিক মে দিবস! জগন্নাথপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মে দিবস উপলক্ষে গোয়াইনঘাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কবিতাঃ শ্রমের মজুরি জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংষ্কার কাজে অবহেলা বাড়ছে জনভোগান্তি কবিতাঃ কৃষকের দীর্ঘশ্বাস জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ভিত্তিহীন ও চক্রান্তমূলক দাবি কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সবাই কে আজকের জনকথা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা গোয়াইনঘাটে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীগেটে ব্যবসায়ী আবুল খায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মে দিবস উপলক্ষে গোয়াইনঘাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৫ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

ইমরান আহমদ,গোয়াইনঘাট প্রতিনিধি:

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা মে) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রমিকদের এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ শ্রমিকদলের সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার এসআই মোঃ তাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, শ্রমিক নেতা সেলিম উদ্দিন, ইসমাইল আহমদ প্রমুখ।
র‌্যালিতে বিভিন্ন দাবি-দাওয়ার উপর ব্যানার ও ক্যাপ পরে অংশ নেন শ্রমিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd