রাসেল আহমদ, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ হয়নি ১৮ বছর যাবত। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সড়কের সংষ্কার কাজ একাধিকবার শুরু হলেও কাজ আর শেষ হয়নি। চলতি বছরের শুরুতে সড়ক সংস্কারে কাজ করলেও বর্তমানে সড়ক সংস্কার কাজ বন্ধ রয়েছে ফলে তিন ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাধ্য হয়ে এলাকাবাসী সড়ক সংষ্কার কাজ শেষ করার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির পালন করলে ও এখন সড়কের কাজ শেষ করেনি টিকাদারী প্রতিষ্ঠান।
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা সদর থেকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের বেগমপুর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক দীর্ঘ ১৮ বছর ধরে সংষ্কারের অভাবে উপজেলাবাসী সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন। বিশেষ করে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, আলীপুর, নতুন কসবা, গোতগাঁও, সোনাতলা, কদমতলা, মশাজান, কাতিয়া, অলৈতলী আলাগদি, আশারকান্দি ইউনিয়নের কালনীচর, আটঘর, খালাইনজুড়া, মিলিক, বড়ফেচি, ছোট ফেচি, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও, ইছগাঁও, কুবাজপুরসহ বিভিন্ন গ্রামের লোকজনের চলাচল বিঘিœত হয়। এসব গ্রামের জনসাধারণ ও শিক্ষার্থীদের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এ সড়ক।
এলাকাবাসী জানান, এই সড়কের কারণে আমরা অসহনীয় যন্ত্রণা আর কষ্ট ভোগ করছি। বর্তমানে ধীরগতিতে নিম্নমানের কাজ চলছে। এসব দেখার কেউ নেই। দক্ষিণ জগন্নাথপুর গণ দাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রবীণ সাংবাদিক সাবেক ছাত্রনেতা মাসুম আহমদ বলেন সড়কটি দীর্ঘ দিন কাজ না হওয়ায় জন সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়ে পড়েছে। আমি এলাকাবাসীকে নিয়ে কয়েক বার মানববন্ধন ও বিভিন্ন কর্মসুচী করেছি। এখনো এ ভোগান্তির শেষ নেই আমি সুনামগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য কয়ছর আহমদ এর কাছে দাবী জানাই তারাতাড়ি সড়কটি সংস্কার করা হোক।
শিবগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত সুমন জানান, উক্ত রাস্তাটি সংস্কার কাজ শেষ না হওয়ার কারনে আমরা ব্যবসায়ীসহ ক্রেতাসাধারন চরম ভোগান্তির মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ সমাপ্ত করতে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করছি।
কুবাজপুর শাহজালাল সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শামছুল ইসলাম সুহেব জানান, রাস্তার কাজটি দীর্ঘদিন যাবত চলমান থাকায় আমরা সীমাহীন কষ্টের মধ্যে আছি। চলতি এস এস সি ও দাখিল পরীক্ষার্থীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অত্র সড়ক ব্যবহার করে উপজেলা সদরে পরীক্ষায় অংশগ্রহন করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় সূত্রে জানাযায়, সড়কের কাজটি চলতি বছরের জুলাই মাসের মধ্যে শেষ হবে।
এলাকাবাসীর দাবী, ঠিকাদারী প্রতিষ্ঠান ও উপজেলা এলজিইডি কার্যালয়ের অবহেলার কারনে দীর্ঘদিনেও সড়কের সংস্কার কাজ শেষ হচ্ছেনা। এলাকাবাসী রাস্তার কাজটি দ্ররুত্ব সময়ের মধ্যে শেষ করতে সংসদ সদস্য কয়ছর এম আহমদ এর নিকট জোর দাবী জানান।