• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাজিতপুরে বিশ টাকার বিরোধে বিপ্লব হত্যা: হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে নওগাঁয় চার হত্যাকান্ড, গ্রামবাসী মিলে করলেন কবর জিয়ারত শত বছরে অসহায় হামেদা, দ্বারে দ্বারে ঘুরেই চলছে জীবন সংগ্রাম সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই গংদের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু! আহত-১ নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যু অনিবার্য, শ্বাশত জগন্নাথপুর পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগে বিশেষ অভিযান নীলফামারীতে ফুয়েল কার্ড চালু কেউ খুশি, কেউ বিপাকে সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথে রাধামাধব জিউর আখড়া কমিটির সাথে চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবের মতবিনিময়

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে দৌলতপুর রাধামাধব জিউর আখড়া পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী। বুধবার (২২ এপ্রিল) বিকেলে আখড়া প্রাঙ্গনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মসজিদ-মন্দিরের উন্নয়নের পাশাপাশি ভালো কাজগুলো করতে হবে। ধনী-গরীবের ভেদাভেদ না করে আমরা সবাই নিজেদেরকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই সমাজে ন্যায় ও শান্তি সুপ্রতিষ্ঠিত হবে। তিনি আরোও বলেন, আমি সকল প্রকারের ভেদাভেদ ভুলে সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চাই। কারণ এখন আমার চাওয়া-পাওয়ার আর কিছু নেই। যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণেই কাজ করে যাব। আর এতে সমাজের সর্বমহলের সার্বিক সহযোগীতা আমার একান্ত কাম্য। আখড়া কমিটির সভাপতি দিরেন্দ্র সরকার লেচু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সহ সভাপতি রোহেল উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রাজু, সংগঠক কামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন আকাশ বর্মন। এসময় অনুষ্ঠানে সংগঠক হরুফ মিয়া, আখড়া কমিটির নেতা আনন্দ সরকার, মানন্দ সরকার, রাম লাল, বাবুল, নন্দ লাল, চম্পা লাল, মতি সরকার, শুভুদ সরকার, রাজিন্দ্র সরকার, ঘুরেন সরকার, খুকন দেব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd