• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তারের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

মঙ্গলবার (২৮অক্টোবর) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউল্লাহ সোনারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা যুব দলের আহবায়ক মোঃ মঞ্জুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, কাউছারুল ইসলাম রতন, নুহু আলম, মোকলেছার রহমান, মামুন কবির মতিন, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd