• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

ধর্মপাশার বাদশাগঞ্জ বাজারে এক চোর আটক

Reporter Name / ৩০০ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বাদশাগঞ্জ বাজারে এক চোরকে আটক করেছে সচেতন দোকানদার ও বাজারিরা। আটককৃত চোর হৃদয় (৩৩) বাবা আব্দুল খালেক গ্রাম নিজ চিরাম । সে তার নিজস্ব স্বীকারোক্তিতে খইকোনা গ্রামের রাস্তার পাশের একটি দোকান থেকে চুরি করা মালামাল বাদশাগঞ্জ বাজারে বিক্রির চেষ্টা করেছিল। এক সচেতন দোকানদার তাকে চিনতে পারেন এবং বাজার থেকে আটক করেন।
আজ (১১-১০-২০২৫)দুপুর ২টা হৃদয় নামের ওই যুবক বাজারে চুরির মাল বিক্রির চেষ্টা চালায়। এ সময় বাজারের সচেতন দোকানদার সাদ্দাম মিয়া তার আচরণে সন্দিহান হয়ে পড়েন এবং তাকে জেরা করেন। জেরার একপর্যায়ে হৃদয় খইকুনা গ্রামের একটি দোকান থেকে মালামাল চুরি করার কথা স্বীকার করে। এরপর তাকে আটক করে স্থানীয়রা।

আটকের খবর ছড়িয়ে পড়তেই বাজারে জমায়েত হয় উৎসুক জনতা। চোরকে দেখতে ব্যাপক ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে আটককৃত চোর হৃদয়কে ধর্মপাশা থানার হেফাজতে সোপর্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির মতো অপরাধ বেড়ে যাওয়ায় মানুষ বেশ আতঙ্কিত ছিলেন। এই ঘটনায় চোর আটক হওয়ায় তারা কিছুটা স্বস্তি বোধ করছেন।

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd