• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের পাশে জামায়াতে ইসলামী

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

 

স্টাফ রিপোর্টার

নীলফামারীর ডোমার উপজেলার বড় রাউতা সাহারদ্দিন পাড়া (৮ নং ওয়ার্ড)-এ সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্তত ১৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্তদের জন্য টিন ও কাঠসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আব্দুস সাত্তার নিজে উপস্থিত থেকে সহায়তা কার্যক্রমে অংশ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, সাবেক আমীর খন্দকার আহামাদুল হক মানিক, ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। এছাড়া ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম আহম্মেদ, ওয়ার্ড মেম্বার স্বপনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, অগ্নিকাণ্ডে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার গুরুত্বপূর্ণ উপকরণ পুড়ে গেছে, ফলে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় জামায়াতে ইসলামীর এই সহায়তা তাদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ সময় মাওলানা আব্দুস সাত্তারসহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন,
“দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবতার এই বন্ধন অটুট রাখতে আমরা কাজ করে যাবো। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে জামায়াতে ইসলামী।”
উল্লেখ্য, সাহারদ্দিন পাড়ায় সংঘটিত এই অগ্নিকাণ্ডে ১৪-১৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে। তাদের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd