কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
কুকুরের সীমা পায়ের নিচে,
পেটে সয় না ঘি!
এমন পিশাচ সমাজে আছে,
তাকে বলব কী?
যেকোনো কথা নিজের করে,
নেয় যে অপমান,
আসলে সে তো সংকীর্ণ মনের,
নেই তো সম্মান।
যতই বোঝাও সঠিক বেঠিক
কিছুই কানে যায় না,
তার মনেতে বসত করে
নানান যুক্তির বায়না।
আদব-কায়দার ছিটাফোঁটা
আচরণে পাই না,
উচিত কথার ছলে তারা,
জবাব এড়িয়ে যায় না।
তর্ক যাদের অস্ত্র হয়ে
ভাঙে সকল শিষ্টাচার,
তাদের কাছে জেদই সঠিক
যতই করুক অবিচার।
যেকোনো বিষয়ে অধিক আগ্রহে
নেতিবাচক যারা,
দিব্যি করে মনের অজান্তেই
মানছে ভুলের ধারা।
মতামতের শক্তি দিয়ে
যারা দেয় ইন্দন,
বিবেকের দ্বারে নেই তো তারা
নেই তো সেই বন্ধন।
পরের পকেট ফাঁকা করতে
ব্যস্ত থাকে মন,
নিজের বেলা কষ্ট লাগে
ভাবো যে তখন।
একটু খানি স্নেহ দিতে
শ্রদ্ধা ভালোবাসা,
কৃপণতার মনোবৃত্তি
করছে যে তামাশা।
নিজকে নিজে জ্ঞানী ভেবে
চলছি ভুলের পিছে,
মরিচীকা দেয় যে আলো
আসলে তা মিছে।
তুমি যদি স্রষ্টা চাও
বিবেক নামের গয়না,
ভেঙে ফেলো আজই তবে
সংকীর্ণ মনের আয়না।