• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

জুলাই সনদ স্বাক্ষর হবে ১৫ অক্টোবর

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd