• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

গাজীপুরে ধর্ষণের শিকার মহিলা মাদ্রাসার ছাত্রীকে হিন্দু কর্তৃক গণধর্ষণের অভিযোগ, সঠিক বিচার চেয়ে কিশোরগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত

Reporter Name / ৩৭৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

অদ্য ২৪/১০/২৫ ইং রোজ শনিবার কিশোরগঞ্জ শহিদী মসজিদ থেকে জুম্মা বাদ এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুরের কালিয়াকৈরে এক মহিলা মাদ্রাসার ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবি নিয়ে কিশোরগঞ্জ শহরে আজ সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ পরিচালিত করে আন্দোলনকারীরা বলেন, ধর্ষণের মতো নৃশংস ঘটনা অপরাধীর উপযুক্ত শাস্তি না পেলে সমাজে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বাড়বে। তারা দ্রুত ও সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এসম আন্দোলনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মোঃ বরকত উল্লাহ। তিনি বলেন,যদি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না দেওয়া হয় আমরা আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা করবো ইনশাআল্লাহ।

আরও বক্তব্য রাখেন এই শাখার দায়িত্বশীল মোঃ মুজাক্কির হোসেন। তিনি জানান, আমরা দ্রুত ও সঠিক বিচার চাই। সঠিক বিচার না হলে নিজেরা কর্তৃত্বে বিচার কায়েম করার হুমকি ও দেন নেতারা। তবে আন্দোলন ক্রমশত বাড়ানো হবে ইনশাআল্লাহ।

অভিযোগ কারির বিরুদ্ধে প্রতিবাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলনের সদস্য মোঃ শফি সহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর সাধারণ ছাত্র জনতা। মিছিল ও সড়ক অবরোধকালে অংশগ্রহণকারীরা ন্যায়বিচারের দাবি নিয়ে স্লোগান দেয় এবং দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারে স্বচ্ছতা ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।

আন্দোলনকারীরা প্রশাসন ও বিচারব্যবস্থাকে সম্মান করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনি কার্যক্রম সম্পন্ন করে নির্ভরযোগ্য বিচার নিশ্চিত করার জন্য। তারা বলেন, নারীর নিরাপত্তা কেয়ার করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব ন্যায়বিচার না হলে গণআন্দোলন চলবে বলে ঘোষণা দেন বক্তব্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd