• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

খুলনার বটিয়াঘাটায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মোস্তাফিজুর রহমান

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃমোস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন।এর আগে তিনি বাগেরহাট সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সৎ, দক্ষ ও উন্নয়নমুখী প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন।
অন্যদিকে, বটিয়াঘাটা উপজেলার সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরা তান্নি পদোন্নতি পেয়ে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর পদোন্নতির পর বটিয়াঘাটা উপজেলার ইউএনও পদটি শূন্য হয়, এবং সেই শূন্য পদে নবাগত ইউএনও মোস্তাফিজুর রহমান দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd