• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

কিশোরগঞ্জে দূর্গা পূজার নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সমাজসেবা অধিদপ্তর

Reporter Name / ২২৪ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

এবারের দূর্গাপূজায় কিশোরগঞ্জ শহর এলাকায় প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা ও সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করছে শহর সমাজ সেবার ৪২ জন কর্মী।কিশোরগঞ্জ শহর এলাকায় ৩৮ টি মন্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সমাজসেবায় কর্মরত,সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সুবিধা ভোগীদের সমন্বয়ে মোট ৭ টি গ্রুপে ৩৮ জন দায়িত্ব পালন করছে।
সমাজসেবা অফিসার সিদ্দিকুর রহমান এর সার্বিক তত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সমাজসেবা অধিদপ্তরের পূজার নিরাপত্তা কর্যক্রমে হিন্দু ধর্মাম্বলীরা সন্তোষ প্রকাশ করেছেন।
বিন্নগাও হিরালাল পূজা মন্ডপের সভাপতি অজিত কুমার জানান সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি পূজার নিরাপত্তা কর্মসূচী দেওয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য গত বছর থেকে সারাদেশে সমাজসেবা অধিদপ্তর দূর্গাপূজায় তাদের নিজস্ব ব্যবস্হাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd