• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

কিশোরগঞ্জে ঘানি টানা দম্পতির পাশে তারেক রহমান

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামের প্রবীণ দম্পতি মোস্তাকিম আলী ও ছকিনা বেওয়ার ৩০ বছরের পুরোনো ঘানি টানার গল্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ভাইরাল হয়। গরু না থাকা সত্ত্বেও নিজেরাই তেল ভাঁড়ার ঘানি টেনে জীবিকা নির্বাহ করে আসছেন তাঁরা। এই হৃদয়স্পর্শী সংবাদটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।
পরবর্তীতে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সংগঠনটির প্রতিনিধি দল মোস্তাকিম দম্পতির বাড়িতে উপস্থিত হয়।
দলের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি মোস্তাকিম আলীর সঙ্গে দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেন।
রিজভী আহমেদ দম্পতির ৩০ বছর ধরে ব্যবহৃত ঘানি পরিদর্শন করেন এবং তাদের হাতে গরু কেনার জন্য নগদ অর্থ ও পরিবারের স্বাবলম্বিতার লক্ষ্যে দুটি ব্যাটারি চালিত অটোভ্যানের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও মাসুদ রানা লিটনসহ স্থানীয় বিএনপি নেতারা।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খ্যাতিমান শিল্পী বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় নেতা বিলকিস ইসলাম, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবুর পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd