• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ ভাই টিকা

Reporter Name / ৩৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মহ: মহসিন হাবিব

কেউ বলে ফোঁটা কেও টীকা
ভাই বিনা বোনের মন ফাঁকা।
থালায় ধান,দূর্বা আর তিলক
বোনের দৃষ্টি সদা রহে অপলক।
বিষ্ণু পায় মুক্তি লক্ষ্মীর কৃপায়
তাই দেবী বালিকে কহে ভাই।
ভবের মাঝে আছে কত ভগিনী
বিজের দিনে তারা চির দুঃখিনী।
থালা নিয়ে চলে অনাথ আশ্রমে
দ্বিতীয়ার দুঃখ ক্ষণেক কমে।
কেও যায় পথ শিশুদের দ্বারে
দই ফোঁটা বাঁধে মায়ার ডোরে।
প্রহরাতে আছে যত মোর সেনাবল
বোন টীকা বাড়ায় সেই মনোবল।
ধরায় যাদের নেই সোদর স্বসা
অমূর্ত বেদনে হৃদ কষ্টের দশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd