• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ বিস্ময়ের যাত্রী

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কলমেঃ ইকবাল খান

আমি এখন নিশিথের নৈঃশব্দ্যে হাঁটি,
তুমি সকাল বেলায় দ্যুতি।
আকাশের গায়ে ঝুলে থাকা ভোর,
আমার চেতনায় তোমার আছর ঘোর।

আমার রক্তে ছিল তোমার উচ্চারিত ভাষা,
তোমার চোখে ঝলমলে ছিল আশা।
একপথে চলেছি দু’জন, ছায়া আর আলো,
তবু হঠাৎ কোথায় যেন হারাল ভাল।

তুমি গিয়েছো উর্ধ্বে, গগনের ওই পারে,
আমি রয়ে গেছি একা, স্মৃতির বুননে ঘিরে।
তোমার হারানো হাসির ধ্বনি,
আজো ভেসে আসে বাতাসে গোপনে।

আমার জীবনের বাঁকে বাঁকে,
তোমার গল্প গাঁথা থাকে।
তুমি নেই—তবু আছো বিস্ময়ের ছায়া হয়ে,
আমি তাই এখন বিস্ময়ের যাত্রী হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd