মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া,চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মং এছেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ- পরিস্থিতি ও শান্তি-শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ইতোমধ্যে সকল কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এর মাধ্যমে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
পরীক্ষা কেন্দ্র সচিব সূত্রে জানা যায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় লোহাগাড়া উপজেলায় সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।