• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন জান্নাতুল ফেরদাউস সিংগাইরে দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে আসহাবে বদর প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৬-২৮ সেকশনের কাউন্সিল সম্পন্ন গল্প: একজন গার্মেণ্টস কর্মী লেখিকা সংঘ, খুলনার আয়োজনে প্রকাশনা উৎসব, সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে মহান মে দিবস উদযাপন সিলেটের ওসমানীনগরের সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক প্রকাশ খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত জগন্নাথপুরে মসজিদে যাওয়ার রাস্তা বেড়া দিয়ে বন্ধ

লেখিকা সংঘ, খুলনার আয়োজনে প্রকাশনা উৎসব, সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

খুলনা প্রতিনিধি:
খুলনার আহসান আহমেদ রোডে অবস্থিত ল’ কলেজ অডিটোরিয়ামে কবি জাহানারা আলী জানুর সভাপতিত্বে লেখিকা সংঘ, খুলনার আয়োজনে তিনটি অনুগল্পগ্রন্থের প্রকাশনা উৎসব, সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আয়োজিত এ অনুষ্ঠানটি সাহিত্যাঙ্গনে এক বিশেষ তাৎপর্য বহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সভাপতি, খুলনা সাহিত্য পরিষদ; প্রফেসর মিনতি রাণী মন্ডল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা এবং প্রফেসর শংকর। অতিথিবৃন্দ প্রকাশিত অনুগল্পগ্রন্থগুলোর সাহিত্যমান, বিষয়বৈচিত্র্য ও সৃজনশীল দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নবীন লেখকদের প্রতি সৃজনশীলতা চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট মুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী, বিশিষ্ট সংগীতশিল্পী ভারতী ঘোষ, সাংস্কৃতিক সংগঠক তৈয়বা খাতুন চেমী এবং কবি ও গল্পকার নাসির আহমেদকে। সম্মাননাপ্রাপ্তরা তাদের বক্তব্যে এ সম্মাননাকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে নাছিমা সুলতানা নিলুকে সভাপতি এবং ডা. এ্যানা রাজ্জাক আলীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সাবলীলভাবে উপস্থাপনা ও সঞ্চালনা করেন শামীমা সুলতানা শীলু ও আফরোজা জেসমিন বীথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd