• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মপাশায় অতিবৃষ্টিতে ধানে পচন, চাষির স্বপ্নভঙ্গ খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শেখ আব্দুল হালিম চাঁদকে ফুলেল শুভেচ্ছা গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন জান্নাতুল ফেরদাউস সিংগাইরে দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জগন্নাথপুরে আসহাবে বদর প্রাক্তন ছাত্র পরিষদ ২০২৬-২৮ সেকশনের কাউন্সিল সম্পন্ন গল্প: একজন গার্মেণ্টস কর্মী লেখিকা সংঘ, খুলনার আয়োজনে প্রকাশনা উৎসব, সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে মহান মে দিবস উদযাপন সিলেটের ওসমানীনগরের সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক প্রকাশ

কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন জান্নাতুল ফেরদাউস

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার

খুলনার উপকূলীয় জনপদ কয়রা উপজেলায় দীর্ঘ সময় পর নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস। আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে বুধবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

গত বছর ১১ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি) বিএম তারিক উজ জামান ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি হয়ে চলে যান। তারপর থেকে কয়রা উপজেলায় এসিল্যাড পদটি দীর্ঘ পাঁচ মাস ১৮ দিন শূন্য ছিল। ফলে সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত নামজারি (মিউটেশন) বিবিধি কেস এবং দাপ্তরিক কাজেট জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল।
দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও তাদের সমস্যার সমাধান পাচ্ছিলেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কাজের চাপে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছিল।

যোগদান পরবর্তী সময়ে নবনিযুক্ত এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

তিনি জানান, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। দালালের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি সাধারণ মানুষকে সেবা প্রদানের বিষয়ে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd