• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কয়রায় যুবলীগ কর্মীর হামলায় বিএনপির তিন কর্মী আহত সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: হুইপ রকিবুল ইসলাম গল্প: সোনালী বিকেলের সেই মেয়ে বাজিতপুরে বিশ টাকার বিরোধে বিপ্লব হত্যা: হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে নওগাঁয় চার হত্যাকান্ড, গ্রামবাসী মিলে করলেন কবর জিয়ারত শত বছরে অসহায় হামেদা, দ্বারে দ্বারে ঘুরেই চলছে জীবন সংগ্রাম সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই গংদের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু! আহত-১ নাজিরপুরের কৃতি সন্তান আলহাজ্ব মিজানুর রহমান দুলাল ভাইকে অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃত্যু অনিবার্য, শ্বাশত

নীলফামারীতে ফুয়েল কার্ড চালু কেউ খুশি, কেউ বিপাকে

Reporter Name / ৪৯ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী জেলায় ২৩ এপ্রিল থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম চালু হওয়ায় একদিকে স্বস্তি ফিরেছে, অন্যদিকে বিপাকে পড়েছেন অনেক গাড়িচালক। বিশেষ করে যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই,তাদের জন্য নতুন এ ব্যবস্থায় তেল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা বলছেন, হঠাৎ করে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করা সহজ নয় বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। অনেকেই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এভাবে তেল সরবরাহ অব্যাহত থাকলে তারা আর্থিকভাবে আরও সংকটে পড়বেন।
অন্যদিকে, যারা ইতোমধ্যে ফুয়েল কার্ড পেয়েছেন, তারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নেওয়ার ভোগান্তি থেকে মুক্তি মিলেছে। তারা এ উদ্যোগের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।
তবে সাধারণ মানুষের একটি অংশ তেল পাম্পগুলোতে সরবরাহ ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে কোনো ধরনের অনিয়ম বা সংকট তৈরি না হয়।
সংশ্লিষ্টদের মতে, ফুয়েল কার্ড ব্যবস্থার সুফল পুরোপুরি পেতে হলে প্রয়োজন সঠিক বাস্তবায়ন, পর্যাপ্ত জনসচেতনতা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সহনশীল নীতিমালা প্রণয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd