• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

নীলফামারীতে ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী

Reporter Name / ২৪০ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় বেসরকারী সামাজিক সংস্থা ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এক হাজার বৃক্ষরোপন ও ৫ শতাধিক চারা বিতরণ করেছে সংস্থাটি।

গত ১৩ই অক্টোবর/২৫ইং রোজ সোমবার বিকেলে, সংস্থাটির পক্ষ থেকে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের আরাজী মানুষমারা গ্রামের বিভিন্ন সড়কে ফল,ফুল ও ঔষধী চারাগাছ রোপনসহ আরাজী মানুষমারা তাওহীদিয়া মাদ্রাসা মাঠে প্রায় ১ হাজার মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।

সংস্থাটির সভাপতি আখতারুজ্জামান খান এর সভাপপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। বিশেষ আলোচক ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার, মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

বক্তরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপনের বিকল্প নেই উল্লেখ করে এ কার্যক্রমকে তরান্বিত করার আহ্বান জানান।

“গাছ লাগান পরিবেশ বাঁচান”এই স্লোগানকে ধারণ করে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd