• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

দাবি আদায়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা, ঢাকায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভে লাঠিচার্জ

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল (১২ অক্টোবর) রাজধানীর ঢাকা প্রেসক্লাবের সামনে দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে — ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদান এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ বোনাস বাস্তবায়ন।
সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।শিক্ষক প্রতিনিধিরা অভিযোগ করেন, “যে রাষ্ট্রে শিক্ষকরা রাস্তায় নেমে লাঠির আঘাত সহ্য করেন, সে রাষ্ট্রে ভালো কিছু আশা করা যায় না।এই ঘটনার পর শিক্ষক-কর্মচারীরা ১৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এরই ধারাবাহিকতায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানও আজ থেকে কর্মবিরতি পালন শুরু করেছে। শিক্ষক-কর্মচারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd