• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলা হবে- এডভোকেট ইয়াসিন খান

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 

আল আমিন হাসান রাব্বি, জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে:

অপার সম্ভাবনার বাংলাদেশের উন্নতির জন্য বেকারত্ব কমিয়ে দেশের যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তুলে দেশের উন্নতি করতে হবে, আমাদের দেশের সরকারি বন্ধ সেক্টর গুলো সচল হলে অনেক বেকারের চাকরির সুযোগ তৈরি হবে, বিগত সরকার গুলো ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে কিন্তু দেশের নাগরিকদের কাজে লাগাতে পারেনি, আগামীতে এদেশের জনগণের সমর্থন দিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশে আর বেকারত্ব সমস্যা থাকবেনা, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সবাইকে কাজে লাগিয়ে একটি উন্নত রাষ্ট্র গঠন করা হবে। সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

রোববার সন্ধ্যা ৬টায় পৌরসভার আছিম নগর মোকামবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লার সভাপতিত্বে ও ইউনিট জামায়াতের সভাপতি জালাল আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩আসন পরিচালক ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবদুল কবির, উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরস উদ্দীন, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল হক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সহ সভাপতি আতিকুর রহমান মামুন, পেশাজিবী উপজেলা সভাপতি কবির উদ্দিন, পৌর পেশাজীবি সেক্রেটারি আশরাফ হোসাইন এনাম, শিবলী সাদিক, আজিজ মিয়া প্রমুখ। এসময় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd