• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংষ্কার কাজে অবহেলা বাড়ছে জনভোগান্তি কবিতাঃ কৃষকের দীর্ঘশ্বাস জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ভিত্তিহীন ও চক্রান্তমূলক দাবি কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সবাই কে আজকের জনকথা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা গোয়াইনঘাটে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীগেটে ব্যবসায়ী আবুল খায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভয়াল ২৯ এপ্রিল স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎দেলুপি সিনেমার প্রধান চরিত্র রুদ্র রায়কে চিত্রশিল্পী মিলন বিশ্বাস ফুল দিয়ে অভিনন্দন জানান ‎ যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য হলেন সোহেল আহমেদ সাদিক

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সবাই কে আজকের জনকথা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ব্যুরো প্রদান খুলনা:

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনা প্রেসক্লাব-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা উপস্থিতি ও অংশগ্রহণের দিক থেকে অত্যন্ত সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে সোহরাব হোসেন (১১৯ ভোট), জাহিদুল ইসলাম (১০৫ ভোট) এবং কাজী শামীম আহমেদ (৯৬ ভোট) নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল ৯৬ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।
পাঠাগার ও তথ্যবিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাকসুদূর রহমান (১০৭ ভোট), কাজী মোতাহার রহমান (৮৮ ভোট), মহেন্দ্র নাথ সেন (৮৬ ভোট), মোঃ আনিস উদ্দিন (৮৩ ভোট), সোহেল মাহমুদ (৮৩ ভোট) এবং কে এম জিয়াউস সাদাত (৮৩ ভোট)।
অন্যদিকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও প্রার্থীরা।
এদিকে, “আজকের জনকতা” পত্রিকার পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল বিজয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে প্রত্যাশা ব্যক্ত করা হয় যে, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করে খুলনা প্রেসক্লাব-কে আরও গতিশীল, আধুনিক ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে।
বক্তব্যে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং যেকোনো বিপদ-আপদে পাশে দাঁড়ানোই হবে নবনির্বাচিত কমিটির প্রধান দায়িত্ব। পাশাপাশি খুলনা অঞ্চলের সার্বিক উন্নয়নে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে এই নতুন কমিটি এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd