• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৃহস্পতিবার বেশি দূর না- একটি উপবৃত্তি, একটি ইংরেজি জন্মসনদ ও আমার নবাবী বাড়ির গল্প কাওলায় সড়ক উন্নয়নের নতুন দিগন্ত: তিন গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন কবিতা: হিংসার মায়াজাল মমতা বন্দোপাধ্যয়ের পরাজয়! খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশ করে- এমপি লুনা ইউনিয়ন নির্বাচনে আলোচনায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহ কবিতাঃ গন্তব্য ‎শিল্পের আলোয় মানবিকতার দীপ্ত প্রতিচ্ছবি ‘রাঙা সকাল’-এ চিত্রশিল্পী মিলন বিশ্বাস ‎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ দপ্তরে ইসলামী সমাজের বিশেষ টিমের চিঠি প্রদান বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ

কবিতা: হিংসার মায়াজাল

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

কবি: মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

ভালো হলেই শত্রু জোটে-এ কেমন সময়কাল,
সাফল্যের আলোয় ঘেরা যেন হিংসার মায়াজাল।
নিজের পথে চললেই বলে অপরাধের নাম,
না চললেও দোষী হয়-কোথায় সত্যের দাম?

পরিবারে প্রশ্ন ওঠে, সমাজ করে বিচার,
কর্মক্ষেত্রে নীরব লড়াই, ষড়যন্ত্রের শিকার।
দায়িত্ব যদি পালন করে, তবুও মেলে দোষ,
না করলে তো নিন্দার স্রোতে ডোবায় নন্দ ঘোষ।

যখনই কেউ উঠতে চায় একটু উচ্চ সোপান,
বেহুশ হয়ে আপ্রাণ চেষ্টায় পিছনে চালায় টান।
সামনে হাসি, প্রশংসার ঢেউ-মিষ্টি কথার ছল,
পিছনে নিন্দার বাণ ভাঙে বিষের আরেক দল।

বদনামেরই গল্প বোনা, মিথ্যার কারুকাজ,
কারসাজির জালে পড়ে সত্য হারায় লাজ।
তারা বলে-“সব নিয়ম কি একা মানা যায়?”
“অন্যায়ের সাথে মিশে যাও, তবেই শান্তি পায়।”

ষড়যন্ত্রের আঁধার ঘরে গড়ে গোপন ফাঁদ,
অন্যের ক্ষতিই বদ্ধমূলে মিটায় মনের সাধ।
পরকালের হিসাব ভুলে ক্ষণিক স্বার্থ খোঁজে,
বিবেকহীন মন কী আর হিংসার মানে বোঝে?

স্বার্থে যদি লাগে আঘাত, বদলে ফেলে রূপ,
সত্য-মিথ্যার সীমা ভেঙে থাকে যে নিশ্চুপ।
নিজের দোষ না দেখে যেন তারাই চমৎকার,
অন্যের ক্ষতিতে মাতোয়ারা তারা-এ কেমন অহংকার?

ছদ্মবেশী এই নগরীতে থেকো দৃঢ় প্রাণ,
আলো হয়ে জ্বলে থাকাই তোমার সেরা জ্ঞান।
মিথ্যার স্লোগান মুছে দিয়ে সত্যের হবে গান,
সত্যের আলো জেগে ঘটবে মিথ্যার অবসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd